January 24, 2026, 5:12 am
বিজ্ঞাপনঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘amarlakshmipur.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘amarlakshmipur.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘amarlakshmipur.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
ওসমান হাদির মাথার ভেতরে গুলি: লাইফ সাপোর্টে ঢাকাস্থ রামগঞ্জ নোয়াগাঁও সমিতির আত্ম প্রকাশ গাজা অভিমুখী ফ্লোটিলার অভিযাত্রীরা অনশনে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীকে স্মার্ট চেয়ারম্যান জহিরুল ইসলামের অর্থ প্রদান আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি রামগঞ্জের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির আরো একটি সাফল্য; ৬৪জনে ২৭ শিক্ষার্থীর সরকারি বৃত্তি লাভ রামগঞ্জ পল্লী বিদ্যুতের ১১১ জনের ৯৯ জন কর্মস্থলে অনুপস্থিত রামগঞ্জে গণেশ পূজা উপলক্ষে মাতৃপূজা অনুষ্ঠিত রামগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন রামগঞ্জে সড়ক সংস্কার দাবিতে নয়নপুরে মানববন্ধন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্থানীয় সাংসদের বড় ভাই আখতার খান

Reporter Name
  • Update Time : Sunday, April 28, 2024
  • 354 Time View

মাহমুদ ফারুক:
আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা প্রত্যাহার করলেন লক্ষ্মীপুরÑ১ রামগঞ্জ আসনের সংসদ ড. আনোয়ার হোসেন খানের বড় ভাই আখতার হোসেন খান। শনিবার (২৭ এপ্রিল) প্রার্থী আখতার হোসেন খান স্বাক্ষরিত একটি চিঠি অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ও রিটার্নিং কর্মকর্তার নিকট তার প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন।
চিঠিতে বলা হয় আমি নিন্ম স্বাক্ষরকারী মোঃ আখতার হোসেন খান লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খানের বড় ভাই। ব্যাক্তিগত কারন ও বিশেষ পরিস্থিতি উল্লেখ করে আমার প্রার্থীতা নিজ ইচ্ছায় এবং স্বজ্ঞানে প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহন করিলাম।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে সত্যতা প্রকাশ করে স্বতন্ত্র এ প্রার্থী আখতার হোসেন খান জানান, মনটা ভালো নেই ভাই। অনেক যুদ্ধের পর আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। আমার পরিবারকে বিতর্কিত করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। সরকারি সিদ্ধান্তমতে কোন সাংসদের ভাই বা নিকটাত্মীয় ভোটে অংশগ্রহণ করতে পারবেন না মর্মে একটি প্রজ্ঞাপন জারি করায় আমার ছোট ভাই সাংসদ আনোয়ার হোসেন খান বিব্রতবোধ করায় আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।
রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক জানান, আমি বিষয়টি এখনো জানি না। যেহেতু লক্ষ্মীপুর রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের কাছে আখতার হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি দিয়েছেন চিঠি পেয়ে যাবো। তাছাড়া আজকে জেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছেতো সবাই ব্যস্ত।
উল্লেখ্য আগামী ২১ মে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন অংশগ্রহণ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category